বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-প্রতিযোগিতা প্রতিবেদন | প্রতিবেদন রচনা |
স্কুলে বার্ষিক ক্রীড়া-প্রতিযোগিতা সম্পর্কিত একটি প্রতিবেদন বরাবর, ………স্কুল, কুমিল্লা। বিষয় : স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পর্কিত প্রতিবেদন। জনাব, আপনার ১৫/০৩/১৫ তারিখে প্রদত্ত আদেশক্রমে (আদেশ নং- স, ক ০৭/০৪) সুষ্ঠু তথ্য প্রদান সাপেক্ষে মহাবিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিচে উপস্থাপন করছি। ১। গত ১৫ মার্চ ২০১৫ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিবারের ন্যায় এবারেও স্কুলের নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের দায়িত্বে ছিল স্কুল সংসদের ক্রীড়া বিভাগের ওপর। ক্রিড়া শিক্ষক মামুন হায়দার সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া-বিভাগের সম্পাদকের উদ্যোগে বিভিন্ন কমিটির সদস্যদের ঐকান্তিক সহযোগিতা ও প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে পরিচালিত ও সাফল্যমণ্ডিত হয়েছে। ২। অন্যান্য বারের তুলনায় এবারে এ স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার বিষয় যেমন ছিল অনেক, তেমনি ছিল বৈচিত্র্যপূর্ণ। যার জন্যে সব শিক্ষার্থীরাই কম বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ৩। বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার অনুষ্ঠান চল...