Posts

Showing posts with the label সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

ডাকঘর স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

ডাকঘর স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ প্রশ্নঃ তোমার এলাকায় একটি ডাকঘর স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ। » গ্রামে ডাকঘর স্থাপনের আবেদন জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্যে পত্র। ২৩/১২/২০২২ সম্পাদক দৈনিক সমকাল ৩৮৭, তেজগাঁও শিল্প এলাকা ঢাকা-১২০৮। বিষয়: সংযুক্ত পত্রটি চিঠিপত্র কলামে ছাপানোর জন্য আবেদন। জনাব, আপনার জনপ্রিয় বহুল প্রচারিত পত্রিকায় নিম্নলিখিত চিঠিটি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। নিবেদক রঘুনাথপুরবাসীর পক্ষে মুহীন মাহমুদ ডাকঘর স্থাপন করা হোক নড়াইল জেলার অন্তর্গত সদর উপজেলার রঘুনাথপুর একটি বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামে প্রায় ১০ হাজার লোকের বসবাস। গ্রামের মানুষের জীবনযাত্রার মানও বেশ উন্নত। স্কুল, কলেজ, হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠানের দূরত্বের দিক থেকেও আমাদের গ্রামটি বেশ এগিয়ে। এছাড়া এখানকার অধিকাংশ পরিবারের ছেলেমেয়ে বাইরে পড়ালেখা করে এবং গ্রামের শিল্প ও সাংস্কৃতিক পরিবেশও অনেক উন্নত। যেহেতু অনেকে বাইরে পড়াশোনা করছে, তাই তাদের সাথে পরিবারের লোকজনদের যোগাযোগ রাখার স্বার্থ...